রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ শিশু ও নারী রয়েছে। রাখাইনের পোননগিউন টাউনশিপের ইয়োয়েনগু গ্রামে চালানো এ হামলায় আরও ১৪ জন আহত হয়েছে। 

স্থানীয়দের তথ্য মতে, বিমান হামলার ফলে কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। আকষ্মিক এ হামলায় আগুন ও ধ্বংসাবশেষ থেকে বাচতে গ্রাম ছেড়েছে স্থানীয় বাসিন্দারা।

গণমাধ্যমের তথ্য মতে, গ্রামটি রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চ মাস থেকে এই এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (AA)।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে মিয়ানমার। এই সামরিক অভ্যুত্থানের পরেই শুরু হয় বিদ্রোহীদের অভ্যুত্থান দমন পরিকল্পনা এবং দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158935