জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‌্যাবের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‌্যাবের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট শহরের ৩ টি কারখানায় নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেলকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

এসময় তিনি জানান, তিনটি  কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পণ্য ব্যবহারসহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও  তিনি জানান।

অভিযানে জয়পুরহাট র‌্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালামসহ র‌্যাব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158928