বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল জরিমানা 

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল জরিমানা 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই মাদককারবারির জেল-জরিমানা ও তাদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো-আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ধুলাতইর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও উপড়পোওতা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে বগুড়ার ডিএনসি’র একটি টিম আদমদীঘি বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান।

অভিযানে ছাতিয়ানগ্রাম এলাকা থেকে উল্লেখিত দুই মাদককারবারিকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলমকে ১২ মাস ও আল আমিনকে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড এবং উভয়কে ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন। ওইদিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158926