দিনাজপুরের নবাবগঞ্জে বাবার বাড়ির শয়ন ঘরে মেয়ের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে বাবার বাড়ির শয়ন ঘরে মেয়ের আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে শায়লা পারভীন (৩৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামে। সে ওই গ্রামের সোহওয়ার্দীর মেয়ে। 

নবাবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান জানান, শায়লা পারভীন স্বামী পরিত্যক্ত হওয়ার পর প্রায় এক যুগ ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিল। তার তানিসা নামে ৫ম শ্রেণি পড়ুয়া একটি মেয়ে আছে। নিজ শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158830