বগুড়ার শেরপুর পৌরসভায় সড়ক আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর পৌরসভার টাউনকলোনী (চৌধুরীপাড়া) দি হলি কুরআন স্কুল এন্ড মাদ্রাসা সংলগ্ন ৮৫ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। এডিবি প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ, ঠিকাদার প্রতিষ্ঠান অন্তরা কন্সট্রাকশনের প্রতিনিধি জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, শেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সড়কটি জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো। কাজটি সম্পন্ন হলে ওই এলাকার সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158796