বগুড়ার দুপচাঁচিয়ায় নির্বাচনের দুই সপ্তাহ পরেও সরেনি নির্বাচনি ব্যানার-পোস্টার

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্বাচনের দুই সপ্তাহ পরেও সরেনি নির্বাচনি ব্যানার-পোস্টার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও অপসারণ করা হয়নি প্রার্থীদের নির্বাচনি প্রচারের ব্যানার-পোস্টারসহ ফেস্টুন।

উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে এখনো ঝুলছে নির্বাচনি প্রচারণার ব্যানার ও ফেস্টুন। এতে এলাকার সৌন্দর্য্য নষ্ট হওয়ার পাশাপাশি নির্বচানি আচরণবিধি বাস্থবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের দু’ধারে বড় বড় ফেস্টুনসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খঁুঁটি ও গাছের ডালে নির্বাচনি প্রচারণার রাজনৈতিক দলের ফেস্টুন, ব্যানার লক্ষ্য করা গেছে।

কোথাও কোথাও ছেড়া ব্যানার ঝুলতে থাকায় পথচারী ও যানবাহন চলাচলেও কিছুটা বিঘ্ন্ন ঘটছে। এলাকাবাসী বলেন, নির্বাচন শেষ হয়ে দু’সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো দলের প্রার্থী নিজ উদ্যোগে প্রচার প্রচারণার এসব ব্যানার-ফেস্টুন সরাতে আগ্রহ দেখাচ্ছেন না। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, নির্বাচনের আগে প্রার্থীদের রঙ্গিণ ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণের প্রজ্ঞাপন থাকলেও নির্বাচনের পর নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেয়ার নতুন করে কোনো প্রজ্ঞাপন আসেনি।

ফলে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচনি প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া যাচ্ছে না। তবে নির্বাচনে অংশগ্রহণকারী স্ব স্ব প্রার্থীদের নিজ উদ্যোগে এলাকার সৌন্দর্য্য রক্ষার্থে তাদের নির্বাচনি প্রচারণার এসব সামগ্রী সরিয়ে নেওয়া উচিত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158757