বগুড়ার নিউ মার্কেটের ব্যাবসায়ী রাশেদ গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া নিউ মার্কেটের ব্যাবসায়ী রাশেদুল ইসলাম রাশেদকে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, শহরের বড় মসজিদ লেনের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসমাউলের মামলার প্রেক্ষিতে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের উপর হামলা করে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158692