বগুড়ার সারিয়াকান্দিতে মাদক সেবনের অপরাধে একজনের তিন মাস কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে মাদক সেবনের অপরাধে একজনকে গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের একটি টিম আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া খামার বলালী এলাকায় অভিযান চালিয়ে দুই গ্রাম গাঁজা ও গাঁজা কাটার কাটনিসহ ঝুলন দাস (৫০) নামে এক সেবনকারীকে গ্রেফতার করে।
এরপর সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আসামি ঝুলন দাসকে উল্লেখিত সাজা দেন। ধৃত ঝুলন সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া খামার বলালী এলকার সুন্দর রবিদাসের ছেলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158677