কন্যা সন্তানের মা হলেন অবন্তী সিঁথি
বিনোদন ডেস্ক ঃ কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। মা হওয়ার সাত দিন পর, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানান এই শিল্পী।
জানা গেছে, কন্যার নাম রাখা হয়েছে অনুশ্রী। এক ফেসবুক পোস্টে অনুভূতি প্রকাশ করে সিঁথি লিখেছেন, “আজকে আমার বয়স ৭ দিন। মানে মা হিসেবে বয়স ৭ দিন। একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে গেছে এই কয়েকদিন। একটা ছোট্ট জীবন্ত পুতুল আমার কোলে সারাদিন রাত ঘুমায়। তাকে ঘিরে আমাদের সারা দিন, সারা রাত একাকার হয়ে থাকে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি আমার মা আমার কোলে চলে এসেছে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158668