পারমাণবিক শক্তি বাড়ানো রাশিয়ার অন্যতম প্রধান অগ্রাধিকার : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক শক্তি বাড়ানো তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে তিনি একথা বলেন। পুতিন এক ভিডিও বার্তায় বলেন, পারমাণবিক শক্তির উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে।
রোববার দেওয়া বার্তায় পুতিন বলেন, পারমাণবিক শক্তি উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত এবং কার্যকর কৌশলগত প্রতিরোধ শক্তি বৃদ্ধি এবং বিশ্বে শক্তির ভারসাম্য নিশ্চিত করবে, এখন এটি অন্যতম প্রধান অগ্রাধিকার।’ ভাষণে রাশিয়ার সেনাবাহিনী ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন পুতিন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সকল শাখা উন্নত করা হবে, যার মধ্যে রয়েছে তাদের যুদ্ধ প্রস্তুতি এবং সকল পরিস্থিতিতে এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও কাজ করার ক্ষমতা’।
বিশ্বের দুই প্রধান পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই মাসের শুরুতে ‘নিউ স্টার্ট চুক্তির’ মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করেনি। তবে রাশিয়া জানিয়েছে, তারা কৌশলগত পারমাণবিক সক্ষমতার জন্য দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। খবর : আল আরাবিয়া।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158618