ভিপি-জিএস বাদে ২৫ লাখ টাকা বাজেট পেলেন ডাকসু নেতারা
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রশাসন ২৫ নেতাকে প্রতিজন ১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) ছাড়া বাকি নেতারা এই বরাদ্দ পেয়েছেন।
ডাকসু’র কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচএম মোশারফ হোসেন সইকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজেদের আওতাধীন বিভিন্ন প্রোগ্রাম আয়োজন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য নেতারা এই অর্থ ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বরের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস ব্যতীত ১২ জন সম্পাদক এবং ১৩ জন কার্যনির্বাহী সদস্যকে প্রত্যেককে ১ লাখ টাকা করে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে মোট ২৫ জনের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
প্রত্যেক নেতাকে বলা হয়েছে, ‘আপনার নিজ বরাদ্দকৃত বাজেটের টাকা তুলে আপনাকে প্রোগ্রাম করার জন্য আহবান করা যাচ্ছে।’ বিজ্ঞপ্তিটি ৫ ফেব্রুয়ারি জারি করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158607