বগুড়ার শাজাহানপুর উপজেলা আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলা আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : দীর্ঘ ১৯ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে ঝটপট কেটে পড়েন।

তবে আ’লীগ অফিসে পতাকা উত্তোলনের ঘটনায় শাজাহানপুর উপজেলাবাসীর মনে ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছে। সামাজিক  যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। 

অপরদিকে উপজেলা আ’লীগ অফিসে পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, কে বা কারা পতাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158603