শুরু হচ্ছে শাকিবের ‘রকস্টার’র শুটিং

শুরু হচ্ছে শাকিবের ‘রকস্টার’র শুটিং

বিনোদন ডেস্ক ঃ ঢালিউড সুপারস্টার শাকিব খান নতুন সিনেমার কাজ শুরু করছেন। নাম ‘রকস্টার’। এর শুটিং শুরু হবে আগামী মাসেই। তার আগেই গুঞ্জন ছড়িয়েছে, ছবিতে শাকিবের বিপরীতে থাকবেন পাকিস্তানি কোনো নায়িকা।

তবে পরিচালক আজমান রুশো জানালেন, এতে পাকিস্তানি নায়িকা থাকার কোনো সম্ভাবনা নেই। দেশের বড় বড় পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করেছেন আজমান রুশো। এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। রকস্টার’ মুক্তির পরিকল্পনা আগামী ঈদুল আজহায়।

রুশো জানান, বাংলাদেশ ও কলকাতার অনেকের সঙ্গে আলাপ করেছেন। দেশের অনেকের অডিশন নিয়েছেন। একটি ক্যারেক্টারে একজন চূড়ান্ত হয়েছে। তবে আরেকটি ক্যারেক্টারের জন্য কেউ চূড়ান্ত হয়নি। তনি বলেন, আমি, শাকিব ভাই অথবা প্রযোজক ছাড়া অন্য কেউ যদি কিছু বলে কিংবা অনলাইনে যদি দেখেন তবে সেটি ভুল তথ্য ছাড়া কিছুই নয়। আজমান রুশো জানান, সিনেমায় শাকিব খান একেবারে ঢাকার এক তরুণের চরিত্র করছেন। গল্পের ক্ষেত্রে সে দেশের বাইরেও যায়। তবে গল্পের যে মানুষরা রয়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশি।

তিনি বলেন, রকস্টার বাঙালি ছেলের গল্প, এটা বাংলাদেশের গল্প।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158589