নয় বছর পর আবারো একগানে ইমরান-নওমি

নয় বছর পর আবারো একগানে ইমরান-নওমি

অভি মঈনুদ্দীন ঃ ইমরান মাহমুদুল, এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ইমরানের পেশাগত যাত্রা শুরু চ্যানেল আই আয়োজিত সেরাকন্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহনের মধ্যদিয়ে।

আবার গানের ভুবনে পেশাগতভাবে যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির যাত্রা শুরু ক্ষুদে গান রাজ’এ অংশগ্রহনের মধ্যদিয়ে। আজ থেকে নয় বছর আগে জাহিদ আকবরের লেখা ও ইমরানের সুর সঙ্গীতে ‘আনমনা’ শিরোনামের একটি গান গেয়েছিলেন দুজন। সাংবাদিক রুদ্র মাহফুজের কনসেপ্টে এই গানের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছিলেন প্রয়াত নির্মাতা সাখাওয়াত মানিক। গানটি সিডি চয়েজে প্রকাশিত হয়েছিলো। গানটি এখন পর্যন্ত প্রায় তিন কোটি ভিউয়ার্স উপভোগ করেছেন।

এছাড়া ইমরান নওমির প্রথম মিউজিক্যাল ফিল্ম ছিলো ‘হৃদয়ের সীমানা’। আরো একটি গান হলো ‘স্বপ্ন মাঝে’। এই সময়ে নতুন নতুন গান প্রকাশে এবং স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন ইমরান। আবার সিনেমার গানেও রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগেই কানাডায় স্থায়ীভাবে বর্তমান বসবাসরত গায়িকা নওমি দেশে এসেছেন। দেশে আসার পর আাবারো নয় বছর পর ইমরানের সঙ্গেই নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন নওমি।

গত ২১ ফেব্রুয়ারি রাতে ইমরানেরই নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এবারের গানটির শিরোনাম যদিও ঠিক হয়নি, কিন্তু গানটি লিখেছেন আসিফ ইকবার।

ইমরান মাহমুদুল বলেন,‘ দীর্ঘদিন পর নওমি দেশে এসেছে। আবার কিছুদিন পর চলেও যাবে। তাই ভাবলাম নতুন একটি গান তারসঙ্গে করা যেতেই পারে। সেই ভাবনা থেকে নওমিকে নিয়ে নতুন একটি মৌলিক গান করা। এর আগেও আমরা বেশকিছু মৌলিক গান গেয়েছি, সিনেমাতেও গেয়েছি। আগামীতে আরো গান করার ইচ্ছে আছে। মূলত শ্রোতা ভক্তদের জন্য আবারো নওমির সঙ্গে নতুন গান করা। কারণ এর আগেরবার যখন দেশে এসেছিলো নওমি, তখনতারসঙ্গে একটি ছবি পোষ্ট করার পর সবাই জানতে চেয়েছিলো নতুন গান কবে আসবে।’ নওমি বলেন,‘ ইমরান ভাই সবসময়ই আমার খোঁজ খবর রাখেন। এ জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সত্যি বলতে কী ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। আর আসার পর তিনিই মূলত আমাকে ডেকে এই গানটি গাওয়ান। তো আশা করছি আগামীতেও আরো কিছু গান করার। হয়তো কানাডাতেও আমরা গানের মিউজিক ভিডিও’ও করতে পারি যদি সবকিছু ঠিকঠাক থাকে। শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158583