পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে বলে জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

শোনা যাচ্ছে পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে, সেটা কী শিগগিরই আসবে নাকি আরো দেরি হতে পারে- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন বিষয় আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। 

গতকাল মোহাম্মদপুরের আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে একটা অফিসে ঢুকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম একটা সংবাদ আমার কানেও এসেছে।

আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সে রকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158566