১৬০ বছরের ইতিহাসে বিরল বিশ্বরেকর্ড রোনালদোর 

১৬০ বছরের ইতিহাসে বিরল বিশ্বরেকর্ড রোনালদোর 

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে আবারও ম্যাচের নায়ক হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল হাজেমের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে তিনি করেন জোড়া গোল। দলের জয়ে তার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ।

এই দুই গোলের মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন এই পর্তুগিজ তারকা। এমন এক ইতিহাস যা ফুটবলের ১৬০ বছরের ইতিহাসে আর কেউ গড়তে পারেননি। ৩০ বছর বয়স পার করার পর তিনি করেছেন ৫০১ গোল। ফুটবল ইতিহাসে এর আগে কেউ এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৬৫। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে তার দরকার আর ৩৫ গোল।

গৌরবময় ক্যারিয়ারে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি এবং আল নাসরের হয়ে। প্রতিটি ক্লাবেই তিনি রেখে গেছেন নিজের ছাপ। বিশ্ব ফুটবলে তিনি এখন এক আইকন। এরই মধ্যে শোনা যাচ্ছে, সৌদি আরবে পুরোপুরি সুখে নেই রোনালদো। গ্রীষ্মে তিনি ইউরোপে ফেরার কথা ভাবছেন। শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবন হতে পারে তার সম্ভাব্য গন্তব্য।

তবে এখন তার পুরো মনোযোগ আল নাসরের হয়ে সৌদি লিগ জেতা। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নও দেখছেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158561