প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এছাড়া বেলা ১২টায় রাজধানীল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি সভা শেষে সাড়ে ১২টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।এর আগে প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।▫️
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158528