প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা
প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে তাঁর বাবা শুকুর পাটোয়ারীর জানাজায় উপস্থিত হন তিনি।
আলাউদ্দিন বর্তমানে অস্ত্র মামলায় জেলা কারাগারে আটক ছিলেন। জানাজায় অংশ নেওয়ার জন্য তার পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করলে সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি মেলেন। এরপর পুলিশি পাহারায় আলাউদ্দিনকে জানাজায় নিয়ে যাওয়া হয় এবং শেষ হলে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদন এবং প্রশাসনের অনুমতির ভিত্তিতে আলাউদ্দিনকে নিরাপদে জানাজায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে আলাউদ্দিন পাটোয়ারীকে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসসহ গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র মামলায় কারাগারে আছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158518