আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না : গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আইনের বাইরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না এবং সব প্রকল্প আইন মেনেই বাস্তবায়ন করতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারের অঙ্গীকার হলো আইনের শাসন নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো অনিয়ম যাতে না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তার মেয়াদকালে আইনসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নই প্রাধান্য পাবে।
সভায় কুমিল্লায় চলমান ও নতুন প্রকল্পের অগ্রগতি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, থানা ভবন নির্মাণ এবং কারাগার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তিনি অপব্যয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানান এবং প্রয়োজন অনুযায়ী স্থগিত প্রকল্প পুনরায় চালুর নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158509