জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন অভিনেত্রী তানজিন তিশা

জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে প্রশংসায় ভাসলেন ছোটপর্দার হনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।

জাইমা রহমানকে মাটির মানুষ আখ্যা দিয়ে তিশা লেখেন, ‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।’ তিশা আরো লেখেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158461