কেন্দ্রীয় শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরির অভিযোগ
কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে এক ঘণ্টার মধ্যেই আইফোনসহ ১০-১২টি মোবাইল চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। হারানো মোবাইল উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানান, হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে আসায় ভিড়ের মধ্যে চোর শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ইতোমধ্যে ১০-১২ জন মৌখিকভাবে মোবাইল হারানোর অভিযোগ করেছেন এবং তাদের জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, হারানো মোবাইলগুলোর নম্বর সংগ্রহ করা হচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। মোবাইল উদ্ধার সম্ভব হলেও কিছুটা সময় লাগতে পারে।
এ ঘটনায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158427