সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী টুকুকে গার্ড অব অনার প্রদান

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী টুকুকে গার্ড অব অনার প্রদান

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিরাজগঞ্জে নিজ বাসভবনে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও ফুল দিয়ে অভ্যর্থনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান। এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, মো. মজিবুর রহমান লেবু, ভিপি অমর কৃষ্ণ দাস প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158415