ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দু’টি মোটরসাইকেলসহ আটক ৬
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে বিজিবি’র হাতে ৬ জন বাংলাদেশিকে দু’টি মোটরসাইকেলসহ আটক করেছে বিজিবি। ঘটনা সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সকালে ৫০ বিজিবি’র কাঁঠালডাঙ্গী বিওপির সীমান্ত পিলার ৩৭০ এর ১ এস এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় গোপন সংবাদে সীমান্তে টহলরত বিজিবি’র টিম পিপলডাঙ্গী নামক স্থানে ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ১টি টিভিএস ও ১টি সিটি বাজাজ মোটরসাইকেলসহ আটক করে হরিপুর থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো- হরিপুর উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামের আইস উদ্দিনের ছেলে রুবেল (২৬), একই উপজেলার মারাধার গ্রামের নবী হুসেনের ছেলে ইমরান আলী (২৩), রানীশংকৈল উপজেলার রাঘোপপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৮) ও একই উপজেলার ভরনিয়াহাট গ্রামের সাহাজাদ আলীর ছেলে মনসুর রহমান (১৮), ভান্ডারিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে রুবেল (২৮), ভরনিয়াহাট গ্রামের সাহাজাদ আলীর ছেলে মোখলেছুর (২১)। হরিপুর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম বলেন, বিজিবির আটককৃতদের বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158413