বগুড়া সদর বিএনপির শুকরিয়া আদায় ও দোয়া ও ইফতার মাহফিল

বগুড়া সদর বিএনপির শুকরিয়া আদায় ও দোয়া ও ইফতার মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর বগুড়া-৬ (সদর) আসনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর শহিদ টিটু মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান এর নির্বাচনী প্রধান সমন্বয়কারী মো: রেজাউল করিম বাদশা।

তিনি বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করায় দলের সর্বস্তরের নেতাকর্মীসহ বগুড়াবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন বগুড়া বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। এই বিএনপি ও ধানের শীষের ঘাঁটিতে যাতে কেউ হানা দিতে না পারে সে ব্যাপারে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আগামীতে বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন জিয়া পরিবারের আসন। এই আসনের উপ-নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন তাকেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। এজন্য এখন থেকেই ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।

বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আপেল মাহমুদ, নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস প্রমুখ।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান আতিক, শামসুল আলম মন্ডল, মাফতুন আহমেদ, রশিদুল ইসলাম মৃধা, আব্দুল বাছেদ, আবু বক্কর সিদ্দিক মাস্টার, জাহাঙ্গীর হোসেন টুকু, আঃ রশিদ বজলু, রাজিবুল করিম রাফি, সাংবাদিক আব্দুল বাছেত, আয়ুব খান, জাহাঙ্গীর হোসেন, হাসান জাহিদ হেলাল, দুলাল, আসাদুর রহমান টুকু, মোঃ কামাল হোসেন, জালাল উদ্দিন, হারুন অর রশিদ, যুবদল নেতা তৌহিদুর রহমান তৌহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা জামিনুর হাসান শাওন, সিফাত সরকার, শিপন আহমেদ, শ্রমিকদল নেতা আমিনুল ইসলাম, মহিলা দল নেত্রী হাজেরা বেগম, বিএনপি নেতা শাহাদত হোসেন, রফিকুল ইসলাম, রাজু আহমেদ, আল আমিন পেস্তা, আঃ সালাম, সোহাগ, হায়দার আলী, শাহীন আলম, আঃ হান্নান, এবি এম সিদ্দিক, মিলন, বাদল, শরীফ, ইলিয়াস প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158404