সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত নয়া এমপি মাও.রফিকুল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইফ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রশাসনিক কু হয়েছে। গভীর রাতে পাল্টে দেওয়া হয়েছে প্রকৃত ফলাফল।
শতকরা ২১ ভাগ জাল ভোট দেওয়া হয়েছে। তারপরেও মানুষের আস্থা ও ভালোবাসার ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। দেশের অন্তত ৫০টি আসনের ফলাফল ষড়যন্ত্র করে পাল্টে দেওয়ার অভিযোগ করেন তিনি। যারা আমাকে ভোট দেন নাই আমি তাদেরও এমপি। দল হিসেবে আমি কোন ভূমিকা রাখতে চাই না। আমি উল্লাপাড়ার এমপি হিসেবে ভূমিকা রাখবো। উল্লাপাড়াকে শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সরকার থেকে তার নির্বাচনি এলাকার জন্য যে অনুদান বরাদ্দ পাবেন মিটিং করে প্রকাশ্যে তা হিসাব দেওয়ার অঙ্গীকার করেন তিনি। তিনি আরো বলেন, ধানের শীষের প্রার্থী আকবর আলী সরকারি কলেজে মাস্টার্স ডিগ্রি চালু করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নির্বাচিত হতে পারেননি আমি নির্বাচিত হয়েছি। তার সেই প্রতিশ্রুতি আমি দ্রুত বাস্তবায়ন করবো ইনআশাল্লাহ।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া পৌর শহরের পুরানো বাস স্ট্যান্ডে জামায়াতে ইসলামী উল্লাপাড়া শাখা আয়োজিত উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল আলম, দপ্তর সম্পাদক আব্দুল রারি প্রমুখ। সংবর্ধনা মঞ্চে উল্লাপাড়ার সকল স্কুল কলেজ, মাদ্রাসা, শিক্ষক সমিতি, পূজা উদ্যাপন পরিষদ, স্থানীয় গণমাধ্যম কর্মীরাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158402