বগুড়ার কাহালুতে সুলভ মুল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলায় সুলভ মুল্যে গরুর মাংস বিক্রিয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কাহালু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো.আব্দুল মালেক, উপজেলা ভেটিরিনারি সার্জন ডা. মো.আরিফুল ইসলাম প্রমুখ।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১ম দিনে প্রতি কেজি মাংস ৬৫০ টাকা কেজি দরে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো.আব্দুল মালেক জানান গরু প্রাপ্তি সাপেক্ষে পুরো রমজান মাসের প্রতি শুক্রবার এ মাংস পাওয়া যাবে। তবে সর্বোচ্চ ২ কেজির বেশি মাংস কেনা যাবে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158389