বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এমপি মনজুরুল

বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এমপি মনজুরুল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দিনাজপুর-১ আসনের এমপি মো: মনজুরুল ইসলাম। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর বিমানবন্দরে মাননীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলামকে স্বাগত জানাতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দর এলাকায় ভিড় করেন।

এসময় নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি মনজুরুল ইসলাম বলেন, তিনি সবসময় বীরগঞ্জ ও কাহারোলের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158379