সিরাজগঞ্জের কাজিপুরে চারশ’ কেজি ঘোড়ার মাংস জব্দ দুইজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে চারশ’ কেজি ঘোড়ার মাংস জব্দ দুইজনের কারাদণ্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই ঘাট এলাকা থেকে জবাই করা চারশ’ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় যমুনার মেঘাই নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে মাংসগুলো উদ্ধার করে। এসময় মাংস জবাই ও পরিবহনের অপরাধে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুলার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)। পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুইজনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ ২০১১ এর ৪ (১) ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

(ইউএনও) জানান, মোট ৮টি জবাইকৃত ঘোড়ার ৪শ’ কেজি মাংস ১১টি বস্তায় ভরে ট্রাকে করে পরিবহন করার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। মাংসগুলো মাটি চাপা দেয়া হয়েছে। অভিযানে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মো. আব্দুল কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158370