ঢাবির কার্জন হলে মাদুর পেতে ছাত্রশিবিরের ইফতার আয়োজন, শিক্ষার্থীদের ঢল

ঢাবির কার্জন হলে মাদুর পেতে ছাত্রশিবিরের ইফতার আয়োজন, শিক্ষার্থীদের ঢল

ঢাবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কার্জন হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য মাদুর পেতে ইফতারের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে আসরের নামাজের পর থেকেই কার্জন হলের সামনে মাদুর বিছিয়ে ইফতার বিতরণের প্রস্তুতি নেওয়া হয়।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শতাধিক শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে খেজুর, ছোলা, মুড়ি, ফল ও পানি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, রমজানের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। তারা বলেন, ভবিষ্যতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। ইফতারে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে একসঙ্গে বসে ইফতার করার পরিবেশ তাদের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করেছে। তারা এমন আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসজুড়ে বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য ইফতার ও সহায়তা কর্মসূচি পরিচালনা করে থাকে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158369