প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান।
অন্য বছর এই দিনে ছাত্র শিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনার মত আয়োজন থাকলেও জামায়াত আমির কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন এবারই প্রথম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে’ ২১ ফেব্রুয়ারি সকালে শফিকুর রহমান শহীদ মিনারে যাবেন। ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরা তার সঙ্গে থাকবেন।
সেখানে বলা হয়, জামায়াত আমির ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158366