হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সালমান!

হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সালমান!

বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে এখন চিন্তিত গোটা বি-টাউন। তবে বাবার অসুস্থতার খবরের চেয়েও তার ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য প্রকাশ্যে আসা নিয়ে এবার চটেছেন বলিউড সুপারস্টার সালমান খান। হাসপাতাল কর্তৃপক্ষের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে পুরো খান পরিবার।

গত মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই চিত্রনাট্যকারকে। এরপর থেকেই সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের একটি দল নিয়মিত সেলিম খানের শারীরিক অবস্থার খুঁটিনাটি বা ‘হেলথ বুলেটিন’ গণমাধ্যমের সামনে প্রকাশ করছেন। আর এখানেই আপত্তি জানিয়েছেন সালমান খান।

খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিম খান সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সবারই প্রিয়। তার প্রতি সবার এই ভালোবাসা ও উদ্বেগের জন্য তারা কৃতজ্ঞ। তবে একজন ব্যক্তির স্বাস্থ্যগত তথ্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। পরিবারের অনুমতি ছাড়া এই গোপনীয়তা ভঙ্গ করা কোনোভাবেই কাম্য নয়। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158350