নওগাঁর আত্রাইয়ে চালককে আহত করে ভ্যান ছিনতাই
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভ্যান চালককে গুরুতর জখম করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাক জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার বৈঠাখালী-ওলমা রাস্তায় বড় ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খনজোর গ্রামের কাজেমুদ্দিনের ছেলে ভ্যান চালক সাজু (৩৪) প্রতিদিনের মতো রাতে ভ্যান চালাচ্ছিল। এসময় দুইজন যাত্রী ওলমা বাজারে যাবার কথা বলে তার ভ্যানে ওঠেন। পথিমধ্যে বড় ব্রিজের কাছে পৌঁছালে যাত্রী ছদ্মবেশী ওই দুইজন সাজুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তার ভ্যান ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আত্রাই থানার এসআই সেলিম বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তারপরও ছিনতাই হওয়া ভ্যান ও টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158309