চাঁদাবাজি ও অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে

চাঁদাবাজি ও অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি। 

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফখরুল ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ঠাকুরগাঁও-১’র কোনো এলাকায় যেকোনো ধরণের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়-অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান। পোস্টে আরও বলা হয়েছে, গত ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই রেস্পন্ড করব। 

পোস্টে মো. সোহাগ হাসান নামে এক নেটিজেনরা মন্তব্য করে লেখেন- স্বাগতম, এই নতুন বাংলাদেশে এটাই হওয়া দরকার। আবু হায় নামে আরেকজন লেখেন- এই রকম সারা বাংলাদেশে হতে হবে স্যার। হাসান সাদিক নামে একজন লেখেন- ভালো উদ্যোগ, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এগিয়ে যান নতুন বাংলাদেশ বিনির্মাণে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158303