আক্কেলপুরে মাদকসহ দুইজন আটক 

আক্কেলপুরে মাদকসহ দুইজন আটক 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বধবার রাতে আক্কেলপুর পৌরসভার পশ্চিম হাস্তাবসন্ত গ্রামে মাদক বিক্রির সময়  গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র‌্যাব-৫ বিরাশিটি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করে। 

আটক কৃতরা হলো পৌর সদরের পশ্চিম হাস্তাবসন্তপুর গ্রামের মৃত মংলা প্রধানের ছেলে রমজান আলী (৫২) এবং অপরজন হলো পৌর সদরের শ্রীকৃষ্টপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪০) ।

র‌্যাব জানায় তারা দীর্ধদিন হতে মাদক ব্যাবসায়ীর সাথে জড়িত ।  মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা হয়েছে। আসামিদের গতকাল বৃহস্পতিবার  জেল হাজতে প্রেরণ করা হয়েছে । 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158302