এফএনবি’র ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ’র (এফএনবি) ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ বুরো বাংলাদেশ প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় ফেডারেশনের সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাহাত বিগত বছরের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের ওপর আলোচনা করে বলেন, এফএনবি মূলত দেশের উন্নয়ন সেক্টরের আইনগত সুরক্ষা নৈতিক মূল্যবোধ ও উন্নয়ন সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে ও আপদকালীন মুহূর্তে সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় এবং এডভোকেসি বিষয়ে ফেডারেশনের সদস্যদের সম্মিলিত প্রয়াসকে সাধুবাদ জানানো হয়।
এসময় ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মো. হাফিজুর রহমান ও ফেডারেশনের সমন্বয়কারী নিমাই চন্দ্র মন্ডল, বুরো বাংলাদেশ ঢাকা জেলার আঞ্চলিক ব্যবস্থাপকগণসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158300