ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে সড়ক দুর্ঘটনায় মো. শওকত  বেপারি (২৩) নামে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টায় মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাটের আন্ডারপাসে এ ঘটনা ঘটে। 

নিহত ড্রাইভারের বাড়ি জাজিরা শরিয়তপুরের এবং আহত হেলপার ইমরানের (২৪) বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাটের আন্ডারপাসেউপর দাঁড়িয়ে থাকা বিকল ট্রাককে পেছন থেকে মালবোঝাই আরেকটি ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ড্রাইভার ও হেলপার মারাত্মক আহত হয় ও আটকা পড়ে। 

পরে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার ড্রাইভার মো. শওকত বেপারিকে মৃত ঘোষণা করেন। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158287