টালিউড অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা দায়ের

টালিউড অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা দায়ের

বিনোদন ডেস্ক : নতুন এক আর্থিক জটিলতায় আক্রান্ত হয়েছেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। এর আগে মাত্র কয়েক দিন আগে চেক বাউন্সের মামলায় কারাগারে গিয়েছিলেন তারকা রাজপাল যাদব। এবার সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা ও রাজনীতিবিদ শাহিদ ইমাম। ইন্ডাস্ট্রিতে তিনি ‘শুভম’ নামে পরিচিত তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শাহিদ ইমামের অভিযোগ, সোহম তার কাছ থেকে ৬৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিছু টাকা পরিশোধের পর তিনি আর যোগাযোগ করেননি এবং হুমকির অভিযোগও তুলেছেন শাহিদের বিরুদ্ধে।

তবে সোহম চক্রবর্তী দাবি করেছেন, তিনি কাউকে হুমকি দেননি। তিনি বলেছেন, ‘টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি বহুবার দিয়েছি। নির্বাচনের আগে আমাকে অপদস্ত করার জন্য এই চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, আইনি নোটিশ পেয়েছেন এবং বিষয়টি তার আইনজীবী দেখছেন। যদি শাহিদ আইনগত পথে যান, তিনি নিজেও আইনি পদক্ষেপ নেবেন।

সোহম জানিয়েছেন, শাহিদের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ২০২১ সালে ‘পাকা দেখা’ সিনেমার জন্য ৬৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। এই পরিমাণের মধ্যে ২৫ লাখ টাকা তিনি ইতোমধ্যেই পরিশোধ করেছেন, বাকি ৪৩ লাখ টাকা পরিশোধ করবেন বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে কয়েকটি সিনেমা আটকে থাকায় এবং ব্যবসা ভালো না হওয়ায় এখনই বাকি টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158279