দিনাজপুরের পার্বতীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ অফিস খুলে স্লোগান, গ্রেফতার ৫

দিনাজপুরের পার্বতীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ অফিস খুলে স্লোগান, গ্রেফতার ৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বন্ধ অফিস খুলে জাতীয় পতাকা তুলে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পোনে ১২টায় দলের ২০-২৫ জন নেতাকর্মী আওয়ামী লীগ উপজেলা শাখা কার্যালয়ে এসে সমবেত হয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় এলাকায় কিছুটা কৌতূহল ও আতঙ্ক বিরাজ করে। পরে পুলিশ এসে ৫ জনকে গ্রেফতার করে। অনেকে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন সাজ্জাদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন(৭০), সদস্য গৌরাঙ্গ সরকার(৫৭), সদস্য বাবলু(৫৬) এবং মটোর শ্রমিক নেতা তোজাম্মেল হক(৫০)।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158220