বগুড়ায় মাদকদ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার

বগুড়ায় মাদকদ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে র‌্যাবের পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্য ফেয়ারডিল, এস্কাফ সিরাপ ও ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর থানার ছোনকা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে জানাগেছে, আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেষ্টুরেন্ট জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্য ২ বোতল এস্কাফ সিরাপ ও ৬০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক কারবারি মামুনুর রশীদ(৪৫)কে গ্রেফতার করে।

এদিকে একই দিন ভোর সাড়ে ৬টার দিকে একই মহাসড়কের হামছাপুর এলাকায় স্বাক্ষর ফিলিং স্টেশনের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাটরা জংগলপুর এলাকারজাকির হোসেনের ছেলে সুমন মিয়া(২৮) ও নীলফামারী জেলা সদরের শটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এদেরকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158215