বগুড়ার লিচুতলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে গুরুতর আহত
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলার লিচুতলা দ্বিতীয় বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ চামেলী (৩৫) ও তার শিশু সন্তান ছয়েব (২) গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহত চামেলী ও তার সন্তান শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্র জানায়, আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে গুরুতর আহত অবস্থায় চামেলি ও তার শিশু সন্তান হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158204