প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজের ‘শুধুমাত্র নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে’

প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজের ‘শুধুমাত্র নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে’

অনলাইনডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না এমন নির্দেশনা সম্বলিত ফটোকার্ড সকালে আপলোড করে দেশবাসীকে জানিয়ে দেওয়া হয়েছিলো আজ বুধবার(১৮ফেব্রুয়ারি) সকালে। দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই এলো ভিন্ন একটি নির্দেশনা পোস্ট। 

বিকেল তিনটার দিকে অপর এক পোস্টে উল্লেখ করা হয়- “ ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।” 

উল্লেখ্য, আজ বুধবার(১৮ফেব্রুয়ারি) সকালে ‘ধন্যবাদ’ শিরোনামের ফটোকার্ডটির বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

ফটোকার্ডটির বিজ্ঞপ্তির শেষাংশে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষে  প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি প্রকাশ করা হয়েছে। চিফ এ্যাডভাইজার ( হেড অব দ্যা গর্ভমেন্ট) জিওবি নামের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রথমে ইংরেজিতে ‘’ শিরোনামে এরপর বাংলায় ‘ধন্যবাদ’ মিরোনামে ফটোকর্ডটি প্রকাশ করা হয় । 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158166