আবারও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

আবারও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক: আবারো জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি সানা তাকাইচি জাপানের ১০৫তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আজই তার দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করবেন তাকাইচি।

গত বছরের অক্টোবরের শেষের দিকে ১০৪ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তাকাইচি। এরপর ২৩ জানুয়ারি তিনি পার্লামেন্ট ভেঙ্গে দেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এলডিপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে ব্যাপক জয়লাভ করে এবং প্রত্যাশিতভাবেই তিনি ১০৫ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী মনোনয়ন ভোট হাউস অব কাউন্সিলরেও পৃথকভাবে অনুষ্ঠিত হয়। যেহেতু দুটি কক্ষের মধ্যে ফলাফল ভিন্ন হলে নিম্নকক্ষের ভোট প্রাধান্য পায়, তাই তাকাইচির প্রধানমন্ত্রী হিসেবে পুনর্র্নিবাচন নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তাকাইচি আজ তার দ্বিতীয় মন্ত্রিসভা চালু করবেন। তিনি কোনো পরিবর্তন ছাড়াই সকল মন্ত্রিসভার সদস্যদের ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্র: দ্য জাপান নিউজ

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158152