দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র অধিনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জিটিসি চ্যারিটি হোমে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বৃত্তির অর্থ প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক মো: জাবেদ সিদ্দিকী’র পক্ষে উপ-মহা-ব্যবস্থাপক মো: জাহিদ হোসেন।

জানা যায়, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জিটিসি তাদের অধীনে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158124