দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি শুকনো গাঁজাসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শেরনগর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৫৭) ও বুজরক হরিনা গ্রামের শফিকুল ইসলাম ওরফে আজরাইলের স্ত্রী ছেরাতুন বেগম (৪২)।
নবাবগঞ্জ থানার এসআই মোনভোলা চন্দ্র দাস জানান, এ ঘটনায় গতকাল সোমবার রাতেই পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158097