প্রকাশ পেলো মুক্তার ‘প্রেমের মানুষ’

প্রকাশ পেলো মুক্তার ‘প্রেমের মানুষ’

বিনোদন ডেস্ক ঃ নতুন গান নিয়ে  হাজির হলেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার। ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ,  সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক সজীব দাস। আধুনিক ও মেলোডিয়াস ঢঙের এই গানটি নিয়ে আশাবাদী শিল্পী। গানটি মিউজিক ভিডিও আকাওে প্রকাশ হয়েছে মুক্তা মজুমদারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। ওস্তাদ পঙ্কজ ধর, শ্যামলী বড়ুয়া ও নীরদ বরণ বড়ুয়ার কাছে সংগীতে হাতেখড়ি হওয়ার পর উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি কলকাতার রবীন্দ্র ভারতী থেকেও সংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১০ সালে জি-সিরিজ থেকে প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘দ্বার খুলে’ দিয়েই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

‘দ্বার খুলে বসে আছি’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ কিংবা ‘শেষ হবে না’এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। দীর্ঘ দেড় দশকের এই পথচলায় ভালোবাসা দিবসের বিশেষ উপহার ‘প্রেমের মানুষ’ গানটি তার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করবে বলেই তার বিশ্বাস।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158073