রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালিতে বাড়ির পাশে পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের ২ জন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২), একই দিনে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন (৩) খেলাধুলা করার সময় হটাৎ করেই বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে গিলে পাংশা সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।
ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু ২ টির মৃত্যু হয়। এ ঘটনায় শিশু হুসাইন ও সোহানের পরিবারও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158068