ইউসুফের সুরে গাইলেন প্রিয়াঙ্কা, সুকন্যা, অনন্যা, লাবণ্য

ইউসুফের সুরে গাইলেন প্রিয়াঙ্কা, সুকন্যা, অনন্যা, লাবণ্য

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার, সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খানের সুরে ইউসুফেরই সঙ্গে দ্বৈত গান গেয়েছেন প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা, অনন্যা ও লাবণ্য। এরইমধ্যে বসন্ত উপলক্ষ্যে ‘সেদিন ফাগুনে’ শিরোনামের গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। সবগুলো গান লিখেছেন মকবুল আহমেদ খান। সঙ্গীতায়োজন করেছে সাউণ্ড হ্যাকার। আপাতত প্রিয়াঙ্কা গোপের সঙ্গে ‘সেদিন ফাগুনে’ গানটিউ প্রকাশিত হলো। এরপর একে একে বিভিন্ন উৎসবে বা বিভিন্ন উপলক্ষ্যে প্রকাশ পাবে ইউসুফ-সুকন্যা’র ‘তুমি জানোনা’, ইউসুফ-অনন্যা’র ‘এমন করে’ ও ইউসুফ-লাবণ্য’র ‘আমায় পড়বে মনে’ গানগুলো।

এছাড়াও পাঁচজন একসঙ্গে গেয়েছেন ‘মন কাঁদে হায়’ গানটি। ‘সেদিন ফাগুনে’ গানটি প্রকাশই হলো গত ১৫ ফেব্রুয়ারি। সাধারণত প্রিয়াঙ্কা কিংবা ইউসুফ যে ধরনের গান গেয়ে থাকেন সে ধরনের গানের ভিউ হবে প্রচুর, এমনটা আশা তারা নিজেরাও করেন না। তবে যারা সত্যিকারের সঙ্গীতপ্রেমী তাদের কাছে এই ধরনের গান ভালোলাগে এবং এই গানগুলো যুগের পর যুগ থেকে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ বলেন,‘ শ্রদ্ধেয় মকবুল স্যারের দুই মেয়ে লীনা আপা ও হাসিনা আপা আমার কাছেই প্রথম এসেছিলেন তাদের বাবার লেখা গানগুলো নিয়ে কী করা যায়। কাকে দিয়ে সুর করালে সেটা যথাযথ হবে। তখন আমিই ইউসুফের কথা বলি। কারণ আমার কাছে মনে হয়েছে ইউসুফই গানগুলোর জন্য যথাযথভাবে সুর করা’সহ আনুষঙ্গিক কাজ করতে পারবে। ইউসুফ প্রত্যেকটি গানেরই চমৎকার সুর করেছে।’

ইউসুফ বলেন,‘ বলা যেতে পারে চারজনকে নিয়ে এই প্রজেক্টটি আমার স্বপ্নের প্রজেক্ট। গীতিকার আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার মনের গভীর অনুভূতি বেঁচে আছে গানের কথায়। চেষ্টা করেছি মন দিয়ে প্রতিটি গানের সুর করতে। লাবণ্য, প্রিয়াঙ্কা দিদি, সুকন্যা দিদি, অনন্যা সবাই যার যার গান ভীষণ ভালোলাভাবে গাইবার চেষ্টা করেছেন। এরইমধ্যে সেদিন ফাগুনে প্রকাশ পেলো। অনেকেই ফোন করছেন, একটু একটু করেই আসলে এসব গানের সাড়া মিলে। বাকীটা সময়ের ব্যাপার।’

লাবণ্য বলেন,‘ ইউসুফ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই প্রজেক্টে যুক্ত রাখার জন্য। আমার গানটির কথা ও সুর এতো চমৎকার, মাঝে মাঝে মনে হয় যে আমিই ঠিকঠাক মতো গাইতে পারিনি। তারপরও শতভাগ চেষ্টা ছিলো আমার।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158065