মুন্সীগঞ্জে শর্টগান ও গুলিসহ আটক ১

মুন্সীগঞ্জে শর্টগান ও গুলিসহ আটক ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ মনির হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার দিনব্যাপী উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

জানা যায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করে। ভোর ৫টার দিকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালে থানা লুটের ঘটনায় লুণ্ঠিত বলে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনির হোসেন নৌ-ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত এবং গুয়াগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

আটকের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157983