জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। আজ সোমবার রাত ৯টা ১৫ মিনিটে তার ভাষণ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট। আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আর বিকালে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157956