দেশে ভূমিকম্প অনুভূত

দেশে ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামের কক্সবাজারে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কক্সবাজারের ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, অগভীর ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার। তবে কেউ এখন পর্যন্ত এটি অনুভব করার তথ্য জানায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157954